দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

দলীয় নেতাকর্মীদের পরিবারের পাশে এ্যাড.তৈমুর

0 6

Get real time updates directly on you device, subscribe now.

নিজস্ব প্রতিবেদক :

করোনায় মৃত্যুবরণকারী দলীয় নেতাকর্মীদের পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপহার পৌঁছে দিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহব্বায়ক এ্যাড.তৈমুর আলম খন্দকার।

- Advertisement -

উপজেলার ভূলতা ও গোলাকান্দাইল ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচী পালিত হয়।

এসময় গোলাকান্দাইল ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক হাজী করিম ভূঁইয়া ও ভূলতা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সেলিম মিয়ার পরিবারের কাছে তারেক রহমানের দেওয়া নগদ অর্থ উপহার তুলে দেন। তাছাড়া জেলা বিএনপির আহŸায়ক এ্যাড. তৈমুর আলম খন্দকার ব্যক্তিগতভাবে এ পরিবার দুটির মাঝে নগদ অর্থ উপহার দেন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এ্যাড. মাহফুজুর রহমান হুমায়ুন,সদস্য সচিব মোশারফ হোসেন, বাছির উদ্দিন বাচ্চু, আশরাফুল হক রিপন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল মতিন, কৃষক দলের সাধারণ সম্পাদক ডাক্তার শাহীন, বিএনপি নেতা রজব আলী, মিলন ভূইয়া,আলমগীর হোসেন, থানা ছাত্রদলের আহŸায়ক সুলতান মাহমুদ, মাসুদুর রহমান মাসুদ, ওলামাদলের নেতা আব্দুল হাই তালুকদার, আওলাদ হোসেন আলো, জিয়াউর রহমান ঝিনু, শফিউল আজম রাজু প্রমুখ।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More