দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

হাজী সামসুদ্দিন ডিলারের দাফন সম্পন্ন

0 16

Get real time updates directly on you device, subscribe now.

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল হাজী শপিং কমপ্লেক্স এর মালিক হাজী সামসুদ্দিন ডিলারের মৃত্যু বরন করেছেন। তিনি দীর্ঘদিন অসুস্থ্য ছিলেন। তিনি বিএনপির নেতা ছিলেন। তার মৃত্যুর খবর পেয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহব্বায়ক এ্যাড.তৈমুর আলম খন্দকারসহ বিএনপির সহযোগী সংগঠনের অনেক নেতারা জানাযার নামাজে অংশ নিতে আশেন।

- Advertisement -

নিহতের পরিবারের লোকজন জানান, শনিবার (৮ মে ) দুপুর ২টার দিকে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন)। মৃত্যুকালে হাজী সামসুদ্দিন ডিলারের বয়স ছিল ৮০ বছর।

পরিবারের লোজন আরও জানান, তিনি দীর্ঘদিন যাবৎ শাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন। রাজধানীর ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে তাকে গত শুক্রবার বাড়িতে নিয়ে আসে পরিবারের লোকজন। পরেরদিন শনিবার নিজ বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি ৪ ছেলে ৫ মেয়ে ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। গোলাকান্দাইল ঈদগাহ মাঠে জানাযা শেষে তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More