
নিজস্ব প্রতিবেদক: ১৮ই আগষ্ট শুক্রবার নরসিংদীর ইটাখোলা জামতলায় অবস্থিত এফ এম প্লাস্টিক কোম্পানিতে সিকিউরিটি গার্ডদের বেতন দিতে যান সি.টি সিকিউরিটি এন্ড লজিস্টিক সার্ভিসেস কোম্পানির জেনারেল ম্যানেজার জহিরুল ইসলাম ও এক্সিকিউটিভ ডিরেক্টর সাইফুল ইসলাম। এসময় স্থানীয় সন্ত্রাসী রজব আলী, কিরন, সোহেল, দহনসহ অজ্ঞাতনামা ৮/১০ জন চাঁদার দাবীতে সি.টি কোম্পানির কর্মকর্তাদের পথরোধ করে বলেন এই কোম্পানিতে সিকিউরিটি গার্ডের ব্যবসা করতে হলে ২ লক্ষ টাকা চাঁদা দিতে হবে। সিটি সিকিউরিটি কোম্পানির কর্মকর্তারা দাবীকৃত চাঁদার টাকা দিতে না চাইলে সন্ত্রাসী রজব আলী, কিরন, সোহেল, দহনসহ অজ্ঞাত ৮/১০ জন সিটি সিকিউরিটি কোম্পানির জিএম ও এক্সিকিউটিভ ডিরেক্টরের উপর লোহার রড, স্টিলের পাইপ, দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে এলোপাতাড়ি হামলা করে রক্তাক্ত ও জখম করেন, এসময় সিটি সিকিউরিটি কোম্পানির কর্মকর্তাদের সাথে থাকা নদগ ৬৮,৪২০ টাকা ও এক ভরি ওজনের স্বর্ণের চেইন নিয়ে যান হামলাকারীরা । পরবর্তীতে স্থানীয় লোকজন ও এফ এম প্লাস্টিক কোম্পানির ডিজিএম সিটি সিকিউরিটি কোম্পানির কর্মকর্তাদের রক্ষা করে ফ্যাক্টরীর ভিতরে নিয়ে যান, তখন সন্ত্রাসী রজব আলী, কিরন, সোহেল, দহন চিৎকারে করে বলতে থাকেন- ২ লক্ষ না দিলে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান। উক্ত ঘটনায় আহত সিটি সিকিউরিটি কোম্পানির জিএম জহিরুল ইসলাম ও এক্সিকিউটিভ ডিরেক্টর সাইফুল ইসলাম শিবপুর উপজেলা হাসপাতালে ভর্তি হন এবং শিবপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান- চাদাঁর দাবীতে সিটি সিকিউরিটি কোম্পানির কর্মকর্তাদের উপর হামলার ঘটনা আমি জেনেছি, থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, আসামীদের দ্রুত গ্রেফতারের জন্য আমরা কাজ করছি।
