দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

নরসিংদীতে মেয়ের সাথে ঘর বেঁধেছে বাবা !

0 84

Get real time updates directly on you device, subscribe now.

নরসিংদী প্রতিনিধি

- Advertisement -

নরসিংদীতে দ্বিতীয় সংসারের স্ত্রী সন্তানদের ফেলে  প্রথম সংসারের মেয়েকে নিয়ে ঘর বেঁধেছে আব্দুল জলিল আহমেদ মিলন(৪০) নামে এক লম্পট পিতা। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটায় মিলনের স্ত্রী ময়না বেগম মাধবদীর খনমর্দী এলাকার টিটুর বাড়ি থেকে মিলন ও তার কথিত স্ত্রীকে আটক করে।  
মিলনের দ্বিতীয় স্ত্রী ময়না বেগম জানান, আড়াইহাজারের মধ্যারচর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে মিলনের সাথে মোবাইল ফোনে সম্পর্কের সূত্র ধরে ২০০৮ সালে তাদের বিয়ে হয়। বর্তমানে তাদের সংসারে ১০ বছরের একটি মেয়ে ও ৩ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের পূর্বে মিলন নিজেকে অবিবাহিত বলে দাবি করলেও পরবর্তীতে সে বিবাহিত এবং  তার আগের সংসারে একটি মেয়ে ও একটি ছেলে আছে বলে তিনি জানতে পারেন।২০১৮ সালে দ্বিতীয় স্ত্রীর সম্মতিতে মিলন তার মেয়ে স্বর্ণা আক্তার সাবিহা(১৯) কে বাড়িতে নিয়ে আসে। কিছুদিন অতিবাহিত হওয়ার পর থেকেই মিলন ও সাবিহা সন্দেহজনক আচরণ করতে থাকে। এরই মধ্যে কয়েক দফা সাবিহার নানীর বাড়ি ও ডাক্তার দেখানোর কথা বলে কক্সবাজার, সেন্টমার্টিনসহ বিভিন্ন জায়গায় বেড়িয়ে আসে বাবা-মেয়ের যুগল।  তাদের গোপন অভিসার ক্রমেই বাড়তে থাকলে  ময়না বেগম এতে প্রতিবাদ করেন। এরপর থেকে তার উপর নেমে আসে নির্যাতনের খড়্গ। এ ব্যাপারে মেয়েকে সাবধান করতে গেলে মা- মেয়ের মধ্যে দ্বন্দ্ব বাঁধে। এ কারণে মা ও মেয়ে একাধিকবার বিষপানে আত্মহত্যার চেষ্টা ও চালায়। সম্প্রতি মিলন সাবিহাকে নিয়ে আবারও উধাও হয় এমনকি মোবাইলে ফোন করলে ফোন ও রিসিভ করে না। ময়না দিশেহারা হয়ে তাকে বিভিন্ন জায়গায় খুঁজতে খুঁজতে অবশেষে গতকাল শুক্রবার খবর পেয়ে খনমর্দী এলাকায় এসে টিটুদের বাড়িতে  মিলনের হোন্ডা দেখে এখানে থাকার বিষয়টি নিশ্চিত হয় ময়না বেগম। পরে মিলনের বাড়ির লোকজনদের বিষয়টি জানালে তারা সহ সাথে এসে শনিবার সকালে মিলনকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করে বাড়ি নিয়ে যায়। এদিকে মিলন-সাবিহাকে আটকের পর স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তাদেরকে একনজর দেখতে অনেকেই ছুটে এসে প্রচন্ড ক্ষোভ ঝাড়েন।
তবে এব্যাপারে মোটেও অনুতপ্ত নয় মিলন। সে উল্টো এ প্রতিবেদককে দেখে নেয়ার হুমকি দিয়ে বলেছে আমি আমার মেয়ের সাথে যা খুশি তাই করব তুই পারলে উল্টাইস। এ ব্যাপারে নিউজ করলে সাংবাদিককে দেখে নেওয়ার ও হুমকি দেয় মিলন।
মিলনের চাচাত ভাই ও প্রত্যক্ষদর্শী সাইদুল ইসলাম (৪৫) বলেন, তাকে এবং তার মেয়েকে আমরা যে অবস্থায় আটক করি তা লোক সমাজে প্রকাশ করার মতো নয়। সে পিতা নামের কলঙ্ক। আমরা পারিবারিক ভাবে তাদের উপযুক্ত বিচার করবো।
প্রত্যক্ষদর্শী শাহ আলম বলেন,মিলন এখানে তার মেয়েকে নিয়ে সংসার সাজিয়ে অবৈধ সম্পর্ক চালিয়ে যাচ্ছে খবর পেয়ে ঘটনাস্থলে এসে আপত্তিকর অবস্থায় আমরা তাদের আটক করি।
এ ব্যাপারে বাড়ির মালিক বলেন, মেয়ের কাছে পিতা আসবে এটাই স্বাভাবিক কিন্তু তাদের মধ্যে যে এ ধরনের নোংরা সম্পর্ক রয়েছে তা আমরা স্বপ্নেও ভাবিনি।

মাধবদী থানার এসআই দীদার বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করি। উভয় পক্ষ আলোচনা করে পারিবারিক ভাবে বিষয়টি মিমাংসা করবে বলে তারা আড়াইহাজারে চলে গেছে। 

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More