দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

নরসিংদীতে এক মাদক সম্রাজ্ঞী গ্রেফতার

0 70

Get real time updates directly on you device, subscribe now.

নরসিংদী প্রতিনিধি

- Advertisement -

নরসিংদীতে ৩ শত পিছ ইয়াবাসহ আছিয়া বেগম (৪৮) নামে এক মাদক সম্রাজ্ঞী সহ প্রতারকচক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
 শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে শিবপুর উপজেলার বান্ধারদিয়া ও পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আছিয়া ৬টি মাদক মামলার আসামী বলে জানান নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক রূপণ কুমার সরকার। তিনি জানান, গোয়েন্দা পুলিশের একটি দল শিবপুরের বান্ধারদিয়া এলাকায় অভিযান চালিয়ে ৩ শত পিছ ইয়াবাসহ এই মাদক সম্রাজ্ঞীকে গ্রেফতার করেন। আছিয়া নরসংদী পৌর শহরের রাঙ্গামাটিয়া এলাকার মৃত:-ছিদ্দিক মিয়ার স্ত্রী ও বর্তমানে ইব্রাহিম মিয়ার স্ত্রী।
এছাড়াও  শিবপুর উপজেলা থেকে একটি প্রতারক চক্র এক কৃষকের কাছে সাত ইঞ্চি লম্বা “স্বর্ণ সদৃশ” ১টি পিতলের পিলার তিন লাখ টাকা বিক্রি করার সময় মোঃ জিয়াউল হক (৩৭) পিতা-রফিউদ্দিন সাং-উরুরগাও। মোঃ দুলাল মিয়া (৩৫), পিতা-সিরাজ মিয়া। মোঃ সাদেক মিয়া (৩২), পিতাঃ ফজলুর রহমান ভুট্টো, উভয়সাং পাইকপাড়াদের দুটি পিতলের পিলার সহ গ্রেফতার করে।নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক জাকারিয়া আলম জানান, আছিয়ার বিরুদ্ধে শিবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More