জাগো বাংলাদেশ ডেস্ক
নারায়ণগঞ্জের ফতুলা থানাধীন চাঁনমারি এলাকায় ফটোকপি দোকানে র্যাব-১১ অভিযান চালিয়ে জাল সরকারি রাজস্ব স্ট্যাম্প বিক্রয় ও ভূয়া নিকাহ করার অপরাধে ৪ জন গ্রেফতার করেছেন। এসময় তাদের দখল থেকে বিপুল পরিমাণ জাল সরকারি রাজস্ব স্ট্যাম্প জব্দ করা হয়েছে।
র্যাব-১১ জানায়, বুধবার দুপুরে নারায়ণগঞ্জের ফতুলা থানাধীন চাঁনমারি এলাকায় হাজী জালাল ম্যানশন মার্কেটের ৫টি ফটোকপি দোকানে বিশেষ অভিযান পরিচালনা করে, বিপুল পরিমান জাল সরকারি রাজস্ব স্ট্যাম্পসহ ৩ জন ও ১ জন ভুয়া কাজীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো মোঃ ইসমাইল(৩৮), মোঃ শফিকুল ইসলাম(৪৮), মোঃ চঞ্চল হোসেন(২৮) ও মোঃ কবির হোসেন(৪০)।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার ফতুলা থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
