দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

নরসিংদীতে শ্মশানে প্রবেশের সমস্ত রাস্তা বন্ধ!

0 119

Get real time updates directly on you device, subscribe now.

মনিরুজ্জামান, নরসিংদী:

নরসিংদীতে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারী দীলিপ কুমার (৫৫) আন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্নে প্রতিবন্ধকতা, শ্মশানে প্রবেশের সমস্ত রাস্তা বন্ধ করে দেয় ঠিক তখন ” মৃত্যুর দুয়ারে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে জেলা প্রশাসনের কুইক রেসপন্স টিম”

নরসিংদী কান্দাপাড়ার বাসিন্দা বাবু দিলীপ কুমার (৫৫), গত ২৬ তারিখ সকাল থেকে তার শ্বাসকষ্ট শুরু হয়। সন্ধ্যায় শ্বাসকষ্ট বেশি হলে পরিবারের সদস্যগণ তাকে দ্রুত হাসপাতালে নেয়ার জন্য সন্ধ্যা কুইক রেসপন্স টিমের সাথে যোগাযোগ করেন।

- Advertisement -

খবর পেয়ে মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং দেশের অভ্যন্তরে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি, নরসিংদী সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইন নির্দেশে কুইক রেসপন্স টিমের আহবায়ক বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহ আলম মিয়া অনতিবিলম্বে তাকে নরসিংদী কোভিড ডেডিকেটেড হাসপাতালে প্রেরণ করেন।

ব্যাপারীপাড়া শ্মশানের প্রবেশের সকল রাস্তা বন্ধ করে দেয় অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা। উদ্দেশ্য একটাই – করোনা রোগীর দাহে প্রতিবন্ধকতা, এমন ঝরের রাতে শবের পাশে ছিলেন না কোনো পরিবার পরিজন, অথচ দৃঢ় চোয়াল নিয়ে পাহারায় ছিলেন কুইক রেসপন্স টিম।

একদিন পৃথিবী থেকে মহামারী বিদায় নেবে। সেদিনের জন্য মানবিক শিক্ষা তৈরিতে এভাবেই কাজ করে যায় প্রশাসনের কুইক রেসপন্স টিম।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More