নরসিংদী বিভিন্ন পূজা মন্ডবে অনুদান প্রদান
নরসিংদী প্রতিনিধি
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গা পূজা আর মাত্র কয়েকদিন পর শুরু হতে যাচ্ছে। ইতি মধ্যেই বিভিন্ন পূজা মন্ডপে পূজার আগাম হাওয়া বইতে শুরু করেছে। পূজার আয়োজক ও নির্মান শিল্পিরা দিনরাত পরিশ্রম করে কাজ করে চলেছে।
শারদীয় দূর্গা পূজাকে সাফল্য মন্ডিত করে তোলার জন্য আজ সকাল ১১টায় মাধবদী পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি ও সাধারন সম্পাদকের হাতে তুলে দেওয়া হয় আর্থিক অনুদান। এ বছর মাধবদী পৌর এলাকাসহ ১৬টি পূজা মন্ডপে অনুদান প্রদান করা হয়। মাধবদী পৌরসভার মেয়র হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক উপস্থিত থেকে এসব অনুদান প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর পরিমল ঘোষ রঞ্জিত, গৌতম ঘোষ, মো: মিজানুর রহমান, মহিলা কাউন্সিলর আমেনা বেগম জ্যোৎস্না, ফরিদা ইয়াছমিন, শাহানাজ আক্তার, মায়া রানী দেবনাথ সহ মাধবদী পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারন সম্পাদক এবং বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি এবং সাধারন সম্পাদক। এসময় মেয়র বলেন সরকারের বেধে দেওয়া নিয়মের মধ্যেই প্রতিমা বিসর্জন করতে হবে। পূজায় আগত ভক্তদের নিরাপত্তার স্বার্থে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
