দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

কালিয়াকৈরে নির্যাতন প্রতিবাদে সংবাদ সম্মেলন

0 68

Get real time updates directly on you device, subscribe now.


আফসার খান বিপুল

- Advertisement -

গাজীপুরের কালিয়াকৈরে স্থানীয় আটাবহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম. এ আলীম ও তার সহযোগীদের অত্যাচার, নির্যাতন ও প্রাননাশের হুমকির প্রতিবাদে দুপুরে সংবাদ সম্মেলন করেছে ইউনিয়নের সেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক ও ভুক্তভোগী শাহরিয়ার সুজন ও তার  পরিবার।চেয়ারম্যানের হুমকিতে এখন পালিয়ে বেড়াচ্ছেন ভুক্তভোগী পরিবারের লোকজন। সোমবার(৩০ সেপ্টেম্বর)  বেলা ১১টায় কালিয়াকৈর প্রেস ক্লাবে ভুক্তভোগী শাহরিয়ার সুজন এই সংবাদ সম্মেলন করেন।       
সংবাদ সম্মেলনে সুজন জানায়, সম্প্রতি উপজেলার বাড়ইপাড়া-মহরাবহ সড়কের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাস নিয়ে ওই সাবেক চেয়ারম্যান আলীমের সঙ্গে তাদের বিরুধের সৃষ্টি হয়। পরে ওই সাবেক চেয়ারম্যান ও তার সহযোগীরা সেচ্ছাসেবকলীগের নেতা সুজনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে। এসময় তাকে প্রাননাশের হুমকি দেন তারা।
বিষয়গুলো গাজীপুরের পুলিশ সুপার (এসপি) কে অবহতি করলে তাদের সঠিক বিচারের জন্য কালিয়াকৈর থানায় পাঠানো হয়। কিন্তু কালিয়াকৈর থানা পুলিশ এখনো কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে জানান তিনি।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More