দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

নরসিংদীতে ১৫০০ পিছ ইয়াবাসহ নারী গ্রেফতার

0 33

Get real time updates directly on you device, subscribe now.

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে ১ হাজার ৫ শত পিস ইয়াবা সহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

- Advertisement -

 রবিবার বিকেলে উত্তর বাগহাটা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নরসিংদী পৌর সভার ঘোষপাড়া এলাকার আল- আমিন মিয়ার স্ত্রী মাসাঃ আনু আক্তার ওরফে আনুকে  (২৭) ১৫০০ পিছ ইয়াবাসহ আটক করে নরসিংদী জেলা ডিবি পুলিশ।


নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মোস্তাক আহমেদ এই তথ্য নিশ্চিত করে বলেন, আমরা সংবাদ পাই নরসিংদীর ঘোষ পাড়া থেকে বিপুল পরিমানে ইয়াবার একটি চালান উত্তর বাগহাটা এলাকায় আসছে।

সে সংবাদের ভিত্তিতে উত্তর বাগহাটা এলাকায় বিশেষ অভিযান চালাই।এসময় আনুকে সন্দেহ হলে জনতার সামনে মহিলা পুলিশ দিয়ে তার দেহ তল্লাশি চালিয়ে ১ হাজার ৫শত পিস ইয়াবা উদ্ধার করি। যার আনুমানিক মূল্য সাড়ে চার লক্ষ টাকা। আনু আক্তার তার নিজ বাড়ী ঘোষ পাড়া থেকে ইয়াবা নিয়ে উত্তর বাগহাটা শফিক মিয়ার ভাড়াটিয়া বাসায় আসছিল।এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নরসিংদী সদর মডেল থানায় মামলা দায়ের করার পরে তাকে অঅদালতে প্রেরণ করা হয়েছে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More