দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

নাগেশ্বরীর হাসনাবাদে প্রতিপক্ষের কোপে যুবক নিহত

0 23

Get real time updates directly on you device, subscribe now.

এজি লাভলু, কুড়িগ্রাম:

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা জমির সীমানা নিয়ে বিরোধে সংঘর্ষে কোদালের কোপে হোসেন আলীর ছেলে নুর ইসলাম (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। বুধবার (১০) বিকেলে উপজেলার হাসনাবাদ ইউনিয়নের শ্রীপুর দক্ষিণ সঠিবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। হত্যার ঘটনায় নিহতের ভাই বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

মামলা বিবরণে জানা যায, ১০ জুন (বুধবার) বিকেলে নুরুজ্জামানের সঙ্গে আজিম উদ্দিনের ছেলে শাহীনুর রহমান (৩০) কথা কাটাকাটি বাঁধে। এসময় নুরুজ্জামানের পক্ষে তার ভাই নুর ইসলাম (২৬), শহিদুল ইসলামের ছেলে ভাগ্নে রবিউল ইসলাম (১৬) ও শাহীনুর রহমানের পক্ষে শাহ আলমের ছেলে ভাতিজা আব্দুল হাই লিটন (১৮) অবস্থান নেয়।

- Advertisement -

এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় শাহীনুরের কোদালের কোপে নুর ইসলাম, আব্দুল হাই লিটনের দায়ের কোপে নুরুজ্জামান ও রবিউল ইসলাম আহত হয়। এলাকাবাসী তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

নুর ইসলামের অবস্থার অবনতি ঘটলে তাকে প্রথমে কুড়িগ্রাম সদর হাসপাতালে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাত ৯ টায় তার মৃত্যু হয়। ময়না তদন্ত শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় তার দাফন সম্পন্ন হয়।

নিহতের বড় ভাই আফজাল হোসেন বাদি হয়ে ১১ জুন শাহীনুর রহমান, আব্দুল হাই লিটন, শাহীনুরের মা মমেনা বেগম ও স্ত্রী নাজমা বেগমকে আসামি করে নাগেশ্বরী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অলেশ্বর চন্দ্র শীল বলেন, আসামিদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More