সোনারগাঁ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের পেচাইন গ্রামে ইউএনওর হস্তক্ষেপে ৫ম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীর বাল্য বিবাহ বন্ধ করে দিয়েছে সেfনারগাঁও উপজেলা প্রশাসন।
এ বাল্য বিয়ে বন্ধ করে ওই ছাত্রীর লেখাপড়ার দায়িত্ব নিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলাম। আজ শুক্রবার (১২ জুন) দুপুরে উপজেলার এ বাল্য বিয়ে বন্ধ করেন।
জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের পেচাইন গ্রামের ৫ম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীর বাল্য বিয়ে দেয়ার জন্য বিয়ের সকল প্রস্তুতি সর্ম্পূণ করে তার পরিবার। খবর পেয়ে জনপ্রতিনিধিদের নিয়ে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলাম বাল্য বিয়েটি বন্ধ করে দেন।
পাশাপাশি মেয়েটি প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দেয়া যাবে বলে মেয়েটির বাবার মুচলেকা নেওয়া হয়। এছাড়া মেয়েটিকে লেখাপাড়ার সকল দায়িত্ব সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা বহন করবে বলেও মেয়েটির পরিবারকে আশ্বাস দেন।
