নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জ জেলা শহরের ঝুঁকিপূর্ণ একাধিক এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে। এ লকডাউন অধিক ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে রূপায়ন সিটি, আমলাপাড়া, জামতলাকে জেলা প্রশাসন লকডাউন ঘোষণা দিয়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করেছেন।
প্রশাসনের পক্ষথেকে জানানো হয়েছে, জেলা শহরের প্রতিটি এলাকার খোঁজ খবর নেয়া হচ্ছে। আমরা যে এলাকা অধিক ঝুঁকিপূর্ণ মনে করব সে এলাকা লকডাউনের আওতায় নিয়ে আসা হবে। করোনা ভাইরাস আক্রান্ত জেলা শহরে বেশি।
