দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

রূপগঞ্জে উপজেলা প্রশাসনের করোনা বিষয়ক জরুরী সভা

0 34

Get real time updates directly on you device, subscribe now.

নিজস্ব প্রতিবেদক, অফিসঃ

নারায়নগঞ্জের রূপগঞ্জে করোনার বিস্তার রোধে জরুরী সভা করেছে রূপগঞ্জ উপজেলা প্রশাসন । আজ সকালে উপজেলার কর্মকর্তাদের উপস্থিতিতে সভাকক্ষে এ সভা অমুষ্ঠিত হয় ।

সভায় করোনার বিস্তার ঠেকাতে করনীয় এবং পুনরায় লকডাউনে জীবন জীবিকার ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়  । 

- Advertisement -


উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মমতাজ বেগম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাজাহান ভূইয়া।

এসময় বিভিন্ন বিষয় নিয়ে মতামত তুলে ধরেন উপজেলা সহকারী কমিশনা ( ভূমি) আফিফা খান, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাঈদ আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিক উদ্দীন, প্রাথমিক শিক্ষা অফিসার জাহেদা আক্তার, প্রানীজ সম্পদ কর্মকর্তা ডা.এ বি এম জাহাঙ্গীর রতন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, কৃষি অফিসার তাজুল ইসলাম, মৎস অফিসার ইমরান হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা সমিতির সভাপতি অধ্যক্ষ আব্দুল আউয়াল মোল্লা প্রমুখ । 


সভায় সিদ্ধান্ত সরূপ, করোনা কালীন সময়ে সকল চা-পানের দোকান বন্ধ রাখা, হাটবাজারে জনসমাগম বন্ধ রাখা, অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু রাখা এবং এডিস মশা নিধনে পুরো উপজেলায় মশক নিধন কার্যক্রম চালু রাখার কঠোর নির্দেশনা দেয় ইউএনও মমতাজ। 

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More