নিজস্ব প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন আদমজীনগর সাইলো রোডস্থ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আব্দুর রহিম (৩৭) গ্রেফতার করে র্যাব-১১।
আজ (১৬ সেপ্টেম্বর) র্যাব-১১ পাঠানো প্রেস রিলিজ থেকে এ তথ্য নিশ্চিত করে জানান, গতকাল (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে র্যাব-১১ এর সিপিএসসি এর একটি বিশেষ অভিযানীক দল অভিযান চালিয়ে ১০০ পিছ ইয়াবাসহ রহিমকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুর রহিম সিদ্ধিরগঞ্জ এলাকার মৃত শাহ্ আলমের ছেলে।
র্যাব-১১ মিডিয়া অফিসার উপ-পরিচালক মেজর তালুকদার নাজমুল সাকিব “দৈনিক জাগো বাংলাদেশ”কে জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
