নিজস্ব প্রতিনিধি
নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জ রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০ টায় সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড ফজর আলী গার্ডেন সিটিতে ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় আগের কমিটি বাতিল করে সর্বসম্মতিক্রমে ৯ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়।
মো: আব্দুল কাইয়ুম সভাপতি (বাংলাদেশের খবর), গাজী সোহেল সহ-সভাপতি (কালের চিত্র), মো: আব্দুল আলীম সাধারণ সম্পাদক (প্রতিদিনের সংবাদ), মো: সোহেল রহমান যুগ্ন সম্পাদক (দেশ রূপান্তর), মো: আল-আমিন সাংগঠনিক সম্পাদক (নব চেতনা), এস কে মাসুদ রানা অর্থ সম্পাদক (আজকালের খবর), সৈয়দ এম এ রশিদ দপ্তর ও প্রচার সম্পাদক (আলোর জগত), কার্যকরী সদস্য মো: খায়রুল হাসান (অগ্রবাণী প্রতিদিন) ও মো: লতিফ আহমেদ আকাশ (কালের চিত্র)।
নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে সিদ্ধিরগঞ্জ কর্মরত সাংবাদিকরা আবারো নতুন উদ্দ্যামে সৎ, নিষ্ঠা ও দায়িত্বশীল হয়ে দেশ ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা ব্যক্ত করেন সকল শ্রেণী পেশার মানুষ।
এদিকে সিদ্দিরগঞ্জ রিপোর্টার্স ক্লাবের নব গঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিদ্দিরগঞ্জ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, সিদ্ধিরগঞ্জের সাংবাদিক সহ সকল শ্রেণী পেশার নেতৃবৃন্দ।
