সোনারগাঁ প্রতিনিধি,নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা পাওয়ার প্লান্টে ঘুরতে এসে প্লান্টের ড্রেনে পড়ে নিখোঁজ রিগান (২৪) নামের যুবকের লাশ উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ। (২৭ মে) রাতে মেঘনা নদী থেকে তার লাশ উদ্ধার করেছে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ।
নিহত রিগান লালমনিরহাট জেলার আদিতমারী থানার দুর্গাপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।
সোনারগাঁ থানার এসআই রোস্তম হোসেন জানান, গত মঙ্গলবার ঈদের পরের দিন রিগান ২ বন্ধুর সাথে মেঘনা পাওয়ার প্লান্টের পিছনে ঘুরতে আসে।
এসময় অসাবধানতা বসতঃ তার পা পিছলে পাওয়ার প্লান্টের ড্রেনে পড়ে নিখোঁজ হয়। এরপর ড্রেনের বিভিন্ন জায়গায় খোঁজাখুজির পর রিগানকে উদ্ধার সম্ভব হয়নি।
বুধবার সন্ধ্যার দিকে তার লাশ মেঘনা নদীতে ভেসে উঠলে এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ রিগানের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করে।
