জাগো বাংলাদেশ ডেস্কঃ
করোনা ভাইরাস বাংলাদেশের মাটিতে প্রায় ৬৬ দিন আগে হয়তে কোন মানব দেহে করে ডুকেছে। নারায়ণগঞ্জে করোনা ভাইরাস রোগীর সংখ্যা ও মৃত্যু হতে থাকে বেশ আতংক ছড়িয়ে পড়ে জেলা শহর থেকে আশপাশ উপজেলায়।
আল্লাহ্ ভরসা মনোবল নিয়ে নারায়ণগঞ্জ সিটি কপোরেশনের কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার জেলা শহরে ও আশপাশে করোনা ভাইরাসে মৃত ব্যক্তিদের দাফন ও রোগীদের খাবার পৌছে দিতে গঠন করেন টিম-১৩। বিভিন্ন সুত্রে ও স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, করোনা ভাইরাসের প্রাদুভাব হওয়ার পর থেকে অন্তত ৬১ জনের দাফন করেছেন।
আলহামদুলিল্লাহ বলে, কাউন্সিলর খোরশেদ আলম গতকাল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেন, হাসবুনিল্লাহি ওয়া নিমাল ওয়াকিল। আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট।
আমি আল্লাহর ইচ্ছায় করোনা পজিটিভ হয়েছি। তাই আগামী ৪ দিন আমি স্বশরীরে উপস্থিত না থাকলেও আমাদের দাফন, টেলিমেডিসিন, প্লাজমা সংগ্রহ, সবজী বিতরন, মধ্যবিত্তের জন্য ভর্তূকি মূল্যে খাবার বিক্রি ও ত্রাণ তৎপরতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
আমার টেলিফোন ২৪ ঘন্টা খোলা আছে।যেকোন প্রয়োজনে আমাকে জানালে আমাদের টিম মেম্বাররা আপনাদের সমস্যা সমাধানে সচেষ্ট হবে,ইনশাআল্লাহ।
পুরো জেলা শহর জুড়ে ও আশপাশ উপজেলাগুলোর গন্ডি পেরিয়ে কাউন্সিলর খোরশেদ আলম খন্দকারের সেবা কাজের খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে দেশ-বিদেশ। এ সংবাদ তৈরি করা সময়কাল পযন্ত তার স্ত্রীসহ তিনি আইসোলেশনে রয়েছেন।
