দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

৬৬ দিনের সাধারণ ছুটি শেষে —মেয়র আ.জ.ম.নাছির উদ্দীন

0 60

Get real time updates directly on you device, subscribe now.

জাগো বাংলাদেশ ডেস্কঃ

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশ সরকার টানা ৬৬ দিনের সাধারণ ছুটি শেষে জনস্বার্থে জীবন ও জীবিকার সমন্বয় সাধনের লক্ষ্যে ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত পরীক্ষামূলকভাবে স্বাস্থ্যবিধি মেনে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করার জন্য প্রজ্ঞাপন জারি করেছে।

প্রিয় নগরবাসী,
দেশের সচেতন নাগরিক হিসেবে নিজের স্বার্থে,নিজের পরিবারের স্বার্থে, সমাজের তথা দেশের স্বার্থে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রণীত স্বাস্থ্যবিধিসমূহ আমরা যথাযথ ভাবে অনুসরণ করবো।

বিশেষ করে, কাজে বের হওয়ার সময় অবশ্যই সাবান দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড ভালো করে হাত ধুয়ে ও মানসম্মত মাস্ক পড়ে বের হবো এবং কর্মক্ষেত্রে অবস্থানকালীন সময়ে আমরা মাস্ক খুলবো না এবং কোন কিছু স্পর্শ করার পূর্বে এবং পরে সাবান পানি অথবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে জীবাণুমুক্ত রাখবো।

- Advertisement -

রাস্তায় গণপরিবহনে চলাফেরা করার সময় অবশ্যই কমপক্ষে ৩ ফুট শারীরিক দূরত্ব বজায় রেখে চলাচল করবো। কোন কারণ ছাড়া ঘর হতে বের হবো না, কোন ভীড়ে যাবো না,কিংবা কোন আড্ডায় যাবো না।

মুসলিম ভাইয়েরা, যদি সম্ভব হয় পাঁচ ওয়াক্ত নামাজ ঘরে পড়বো। মসজিদে গেলে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে ঘর থেকে অজু করে, জায়নামাজ নিয়ে, মাস্ক পরে মসজিদে যাবো।

আমাদের মনে রাখতে হবে আমরা উন্নয়নশীল রাষ্ট্র। আমাদের চেয়ে উন্নত রাষ্ট্রসমূহকে এই করোনা ভাইরাস নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে। যদি আমরা সচেতন ও সতর্কতার সাথে স্বাস্থ্যবিধি মেনে জীবন যাপন করি, তাহলে ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই করোনা স্বাভাবিক জীবনে ফিরতে পারব। আমাদের স্মরণ রাখতে হবে আমরা বীরের জাতি।

১৯৭১ সালের বাঙালি জাতির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা পাকিস্তানি স্বৈরশাসকের করালগ্রাস হতে দেশকে স্বাধীন করেছি। জাতির পিতার সুযোগ্য কন্যা বিশ্বনেত্রী, দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এই করোনা ভাইরাস নিয়ন্ত্রণে সর্তকতা অবলম্বন করে আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসব- ইনশাআল্লাহ।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More