জাগো বাংলাদেশ ডেস্কঃ
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে সংগ্রহিত কথাগুলোঃ- ভোজেশ্বর বাজার হতে রিফা ফার্মেসির মালিক ফোন করে বলে এক পাগলী প্রসব যন্ত্রণায় ছটফট করছে।
গত ১৬/০৫/২০২০ ইং বিকেল ০৩;০০টার সময়। সাথে সাথে সহকর্মীদের নিয়ে পাগলীকে হাসপতালে নেওয়ার জন্য পৌছালে দেখি পাগলী একটি নছিমনের নীচে শূয়ে ছটফট করছে। অনেক লোক ঝড়ো হয়ে আছে। কিন্তু কেউ মানবিক কারনেও নছিমনটি সরাতে ও সহায়তা করেনি।
কয়েকজন পুলিশ সদস্য এসে ওই পাগলীকে স্থানীয় রেডক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত নার্স বলেন, আমাদের পিপিই নেই। প্রসব করাতে বাড়তি কাপড় চোপর লাগবে।
সবচেয়ে ভাল লাগার বিষয়টি ও মানবিক হলোঃ- উপস্থিত পুলিশ সদস্যদের মধ্যে দুজনের পরিহিত দুটি পিপিই,হ্যান্ডগ্লভস মাস্ক এবং নিজের ব্যবহৃত বিছানার চাদর লুঙ্গি দিয়ে সহয়তা করেন।
ফেসবুকের কথাঃ- তখন বিষয়টি ওসি নড়িয়া, ইউএনও স্যারকে জানালে, ইউএনও স্যার টি,এইস,ও স্যারকে জানান। রাত ১০টা পর্যন্ত ডেলিভারি না হলে টিএইসও স্যার পাগলীকে শরীয়তপুর সদর হাসপতালে নিয়ে যেতে এম্বুলেন্স পাঠান।
স্বাস্থ্যকর্মী সবুজ ভাই পরবর্তী সময়ে পুলিশের সাথে থেকে সার্বিক সহায়তা করেছে। রাত ১১;৫০ পাগলী একটি ফুটফুটে কন্যা সন্তান জন্ম দিয়েছে। মা মেয়ে উভয় সুস্থ্য আছেন। অনেক চেষ্টা ও মানবিকতার প্রতিফল পাগলী সন্তানের মা হলেন ও পাগলীসহ সন্তান সুস্থ্য আছেন।
