দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলেমদের সম্মানিত করেছেন—- আল্লামা আহমদ শফী

0 64

Get real time updates directly on you device, subscribe now.

সোনারগাঁও প্রতিনিধি
বেফাকের চেয়ারম্যান ও হেফাজতে ইসলামের আমির শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী বলেছেন, প্রধানমন্ত্রী আলেমদের সম্মানিত করেছেন। কওমি মাদ্রাসার দাওরা হাদিসকে মাস্টর্সের সমমর্যাদা দিয়েছেন। তাই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।
তিনি আরো বলেন, খালেদা জিয়া আলেমদের কিছু দেননি। এ জন্য তিনি এখন আপসোস করছেন। বড় বড় আলেমরা কওমি মাদ্রাসার দাওরা হাদিসকে মাস্টর্সের সমমর্যাদা চেয়েছিলেন কিন্তু কোন সরকারের আমলেই এটির স্বীকৃতি পাওয়া যায়নি। শেখ হাসিনা এ স্বীকৃতি দিয়ে আলেমদের এ মর্যাদা দিয়ে প্রশংসা নিয়ে নিয়েছেন।
(১৭সেপ্টেম্বর) বুধবার দুপরে উপজেলার বারদী ইউনিয়নের বারদী বাজার মারকাজ মসজিদ সংলগ্ন ঈদগাহ্ মাঠে বেফাকুল মাদারিসিল আরাবিয়া সোনারগাঁও শাখার আঞ্চলিক পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও ইসলামী মহা সম্মেলনে প্রধান মেহমান হিসেবে হেফাজতে ইসলামের আমির ও বাংলাদেশ কওমী মাদ্রসা শিক্ষা বোর্ডর চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফি (দা.বা.) এসব কথা বলেন। তিনি হেলিকপ্টার যোগে অনুষ্ঠান স্থলে আসেন।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাবলিগ জামাতের জন্য অনেক জায়গা জমি দিয়েছেন। ওনার মেয়ে শেখ হাসিনা আমাদেরকে মাস্টার্স পাশের মর্যাদা দিয়েছেন। যা দুনিয়াতে এখনও কেউ দেয় নাই।
সোনারগাঁবাসীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা অনেক ভাগ্যবান কারণ এ সোনারগাঁও থেকে এক সময় এলেমে হাদিসের চর্চা শুরু হয়েছিল। আমার অনুরোধ সোনারগাঁয়ের প্রত্যেকটি মানুষ তার পরিবার থেকে অতন্ত একটি ছেলেকে আলেম মুফতি বানাবেন।
অনুষ্ঠানে আল্লামা মুফতি মুহাম্মদ হাতেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহিরুল হক, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব আল্লামা আব্দুল কুদ্দুস, নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা আব্দুল কাদের, পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি আবু ইউসুফ, মোগরাপাড়া চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মহি উদ্দিন খান প্রমুখ।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More