দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

ভোলায় স্বাস্থ্যসেবা” প্রকল্পের পক্ষ থেকে ভিডিও কলিং বুথের উদ্ভোধন

0 30

Get real time updates directly on you device, subscribe now.

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ
কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডের সার্বিক তত্বাবধানে “সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশকীয় স্বাস্থ্যসেবা ” প্রকল্পের পক্ষ থেকে ভোলা জেলার চরফ্যাশন উপজেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্ভাব্য কোভিড-১৯ পজিটিভ জনগণকে প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ প্রদানের জন্য একটি অনলাইন ভিডিও কলিং বুথ উদ্ভোধন করা হয়েছে।

গত ১৫ই জুন যুক্তরাজ্যের দাতা সংস্থা ইউকে এইড (UKaid) এর সহযোগিতাতায় এখন প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা ডিজিটাল হেলথ্ কেয়ার সলিউশন। বুথের মাধ্যমেযে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিনা খরচে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও স্বাস্থ্য সেবা নিতে পারবেন।

- Advertisement -

বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

উক্ত উদ্ভোধন অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শোভন কুমার বসাক ও প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ রুহুল আমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন পৌরসভার মেয়র শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ। আরো উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলার গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি কর্মকর্তাবৃন্দ এবং পিএইচডির আরবান/রুরাল হেলথ্ কোর্ডিনেটর জনাব জাকির হোসেন এবং জনাব রেজাউল করিম ভূইয়া সহ বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিত্ব।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More