দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

মুন্সিগঞ্জে নিখোঁজের ৪দিন পর জাহিদুলের মরহদহ উদ্ধার

0 65

Get real time updates directly on you device, subscribe now.

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় নিখোঁজের ৪ দিন পর মো. জাহিদুল ইসলাম (১৯) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।
আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাঘড়া এলাকার আজিজ মেম্বারের জমির পাশে ঝোঁপ জঙ্গল থেকে ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করা হয় । নিহত জাহিদুল পূর্ব বাঘড়া এলাকার মৃত মুল্লুক চাঁনের ছেলে ।

- Advertisement -

জানাযায়, গত শনিবার (২১ সেপ্টেম্বর) জাহিদুল নিখোঁজ হয়। তার পরের দিন রবিবার (২২ সেপ্টেম্বর) জাহিদুলের বোন শ্রীনগর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। নিখোঁজের ৪ দিন পর আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে নিজ বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে আজিজ মেম্বারের জমির পাশের ঝোঁপে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইউনুচ আলী জানান, গত ২২ তারিখে নিখোঁজের বিষয়ে থানায় জিডি করেন জাহিদুলের পরিবার। এর পর থেকে তাকে উদ্ধার চেষ্টা অব্যাহত ছিল। বুধবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে জাহিদুলের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More