মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের শিমুলিয়ায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ পদ্মা সেতু প্রকল্প শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে লৌহজংয়ের শিমুলিয়া লঞ্চঘাট থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ডুবুরী দল ও নৌ-পুলিশ সদস্যরা।
নিহত দেলোয়ার হোসেন (৪০) লৌহজংয়ের মেদেনী মন্ডল গ্রামের মোবারক হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা তাৎক্ষণিক ভাবে নৌ পুলিশে খবর দেয়। পুলিশ ডুবুড়িদের সাথে যোগাযোগ করেন। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দিলে উদ্ধার অভিযান শুরু হয়। বেলা সাড়ে ১২টায় তার মরদেহ উদ্ধার করা হয়।
মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, বুধবার সকাল ৯টার দিকে একটি লঞ্চ থেকে আরেকটি লঞ্চে যাওয়ার সময় পা পিছলে পানিতে পড়ে যায়। এরপর থেকে দেলোয়ার খোঁজ।
