দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কে বাস উল্টে স্কুল ছাত্রীসহ দু’জন নিহত

0 66

Get real time updates directly on you device, subscribe now.

মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কে বাস উল্টে আহত হওয়া দুই পথচারী মারা গেছে।
বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন, তন্বি আক্তার (১১) ও মো. হারেজ মিয়া (৪০)। নিহত তন্বি উপজেলার কুচিয়ামোড়া এলাকার মোজাম্মেল হোসেনের মেয়ে। সে কুচিয়ামোরা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। হারেজ একই এলাকার প্রয়াত গফুর মিয়ার ছেলে।
প্রত্যক্ষ্যদর্শীরা জানায়, মাওয়া থেকে ঢাকাগামী দোলা পরিবহন একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজের রেলিংয়ের রড ওভারটেক করে লোকাল রোডে ব্যাটারী চালিত একটি ইজিবাইকের উপরে পল্টি খেয়ে খাদে পড়ে যায়। এতে ইজিবাইকের চালক ও দুই পথচারী এবং বাসের পাঁচযাত্রী আহত হয়। তারা আরো জানায়, লেন পরিবর্তন ও সাইনবোর্ড না লাগানোর কারণে এ দূর্ঘটনা ঘটতে পারে।

- Advertisement -


শ্রীনগর ফায়ার স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক অধিকারকে বলেন, কুচিয়ামোড়া সেতু পাড় হয়ে মাওয়া থেকে দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা যাচ্ছিল। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে কুচিয়ামোড়া সেতুর ঢালে রেলিংয়ে পড়ে উল্টে যায়। এ ঘটনায় বাসটির কমপক্ষে ৫ জন যাত্রী ও ইজিবাইক চালকসহ ওই পথচারী দুজন আহত হয়। ইজিবাইক চালকসহ তিনজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তন্বি ও হারেজ মারা যায়।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More