নিজস্ব প্রতিবেদকঃ
সড়ক পরিবহন শ্রমিক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারের কারন হিসেবে জানা গেছে, ধর্ষণচেষ্টার মামলার আসামী সড়ক পরিবহন শ্রমিক লীগের নেতা রাজা মোল্লা।
আজ শুক্রবার (২৬ জুন) দুপুরে গ্রেপ্তারকৃত রাজা মোল্লাকে আদালতে প্রেরণ করেছে সাভার মডেল থানা পুলিশ। এ ঘটনায় পুলিশ বলছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজা মোল্লা (৩৮) ধর্ষণচেষ্টার কথা স্বীকার করেছে।
গ্রেপ্তার রাজা মোল্লা (৩৮) শরিয়তপুর জেলার ডার্মুডা থানার পূর্ব ডার্মুডা গ্রামের মালেক মোল্লার ছেলে। সে সড়ক পরিবহন শ্রমিক লীগের আশুলিয়া শাখার সাধারণ সম্পাদক।
এর আগে বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে অভিযুক্ত রাজা মোল্লার বিরুদ্ধে সাভার মডেল থানায় সৎ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন তার স্ত্রী। পরে রাতেই তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, ১৫ মে রাতে ওই নারী তার প্রথম ঘরের কন্যাসহ রাজা মোল্লাকে নিয়ে প্রতিদিনের ন্যায় ঘুমাতে গেলে ওই নারী মধ্য রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে রুম থেকে বের হলে রাজা মোল্লা তার সৎ মেয়েকে ধর্ষণ চেষ্টা চালায়।
এসময় তার চিৎকারে ওই নারী রুমে গিয়ে তার মেয়েকে ধর্ষণের হাত থেকে রক্ষা করেন। বৃহস্পতিবার বিকেলে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর রাতেই পুলিশ অভিযান চালিয়ে রাজা মোল্লাকে গ্রেপ্তার করে।
সাভার মডেল থানার (এসআই) আলমগীর হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার রাজা মোল্লা তার সৎ মেয়েকে ধর্ষণ চেষ্টার কথা স্বীকার করেছে। শুক্রবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়।
