নিজস্ব প্রতিবেদক, অফিসঃ
লায়নদের কাজ লায়নের মতোই। প্রচারবিমুখ অনুদান বিতরণ। যারা লজ্জায় কাউকে বলতে পারেন না তাদের সন্ধানে লায়ন আব্দুস সালাম।
বাছবিচার নেই। খাবার দরকার পেয়ে যাচ্ছেন। খাবার পেতে সরাসরি নয়ত ফোনে যোগাযোগ যথেষ্ঠ। এক ঝাঁক তরুণ নিয়োজিত রয়েছে প্রতিনিয়ত খোঁজ খবর রাখতে।
লায়ন আব্দুস সালাম “দৈনিক জাগো বাংলাদেশ‘কে বলেন, খারাপ খবর পড়লে মানুষের মনও খারাপ হয়ে যায়। ভালো খবর শুনলে মানুষের মনও ভালো থাকবে। আমার এগুলো ত্রাণ সামগ্রী নয়, ঈদ উপহার। আমি প্রচার-প্রচারনার বেশি হলে মানুষ আসতে চায় কম। তারা লজ্জা পায়। কষ্ট উপহার নিতে আসলেই ছবি তোলে রাখেন।
আমার আয়োজন তাদের কথা চিন্তা করে, যারা লজ্জায় কাউকে বলতে পারেন না এমন আমাকে ফোনও করেননি তাদের বাসায় ঈদ উপহার পৌঁছে দিচ্ছি। তিনি বলেন, ঈদ উপহারের মধ্যে একেক পেকেটে থাকছে,
(১) পোলাওর চাউল ৩ কেজি (২) মুরগি ১ টি (৩) লাচ্ছা সেমাই ২ প্যাকেট (৪) সাধারণ সেমাই ১ কেজি (৫) চিনি ১ কেজি (৬) নারিকেল ১ পিছ (৭) সয়াবিন তৈল ১ লিটার (৮) প্রাণ মিল্ক ১ লিটার (৯) গরম মসল্লা ৫০ টাকার (১০) কিচমিচ ৫০ গ্রাম।
আব্দুস সালাম আরও জানান, ঢাকা ও দোহারের বাড়ি বাড়ি ৩২৫ টি পরিবারে কাছে গাড়িতে করে ঈদ উপহার পাঠিয়ে দিচ্ছি। এমন খবরে নিশ্চয়ই আপনার ভালো লাগবে?
আমার অনুরোধ যারা ঈদ উপহার দিচ্ছেন তারা তাদের ছবি একটু কম উঠাইয়েন। তাদের পরিবারের লোকজন ও অত্নীয়স্বজন আছে। এক সময় এসব ছবি দেখে কষ্ট বেশি পাবেন।
