দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

সোনারগাঁয়ে ৫০০০ হাজার পরিবারকে নতুন কাপড় ও নগদ অর্থ দিলেন- দানবীর রতন

0 5

Get real time updates directly on you device, subscribe now.

নজরুল ইসলাম শুভ,সোনারগাঁও প্রতিনিধি:

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আশ পাশের গ্রাম গুলো থেকে আস্তে শুরু করেন গরীব অসহায় মানুষগুলো । এমনি দৃশ্য চোখে পড়ে নারায়ণগজ্ঞের সোনারগাঁও উপজেলার সনমান্দী ইউনিয়নের লেদাম,দী গ্রামের হাজী আবদুল কাদির স্কুল এন্ড কলেজের প্রতিষ্টাতা শিক্ষানুরাগী ও স্বর্ণ ইলেকট্রনিক্স এর ব্যবস্থাপনা পরিচালক হাজী আবুল হাসেম রতনের বাড়িতে ।

পায়ে হেঁটে কিংবা মাটিতে ভর করে আসছেন অসহায় পরিবারের মানুষগুলো এই বাড়িতে। নতুন কাপড় ও নগদ অর্থ নিতে আশা একজন বৃদ্ধা হঠাৎ বলে উঠলেন দেখো, দেখো, আমাগো রতন আসতেছে,তখন সবাই ছুটে যান বাড়ির গেটের দিকে,চোখ পড়ে সাদা রঙিন একটি গাড়ী ।

- Advertisement -

গাড়ী থেকে নামার সঙ্গে সঙ্গে সবাই জড়িয়ে ধরলেন লেদাম,দী গ্রামের কৃতি সন্তান আবুল হাসেম রতনকে। সকাল ৭ থেকে ১২টা পর্যন্ত তার নিজ বাড়ির আশ পাশের কয়েকটি গ্রাম যেমন, মামুরদি,লেদামদী,টেমদি,হরিহরদি,নোয়াকাদি,নামাপাড়া ও দরিকান্দিসহ ১০ থেকে ১৫ টি গ্রামের গরীব অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে নতুন কাপড় ও নগদ অর্থ বিতরণ করেন ।
নতুন কাপড় ও নগদ অর্থ নিতে আশা জাবেদা খাতুন (৬৫) স্বামী হারিয়েছেন দীর্ঘদিন। নেই কোনো সন্তান। একটা সময় মানুষের বাড়িতে কাজ করে কোনোভাবে সময় পার করতেন। বয়সের ভারে সে কাজও চালিয়ে যেতে পারেন না। অনেকটা আবেগঘনভাবে বললেন তাঁদের জীবনসংগ্রামের কথা। তিনি বলেন, ‘আমাদের কেউ খোঁজ-খবর রাখে না’।

উপহার পেয়ে দুচোখের পানি গড়িয়ে পড়ছেন তার গালবেয়ে এবং দোয়া করছেন দুই হাত তুলে আবুল হাসেম রতনের জন্য ভালো কাজ চালিয়ে যাওয়ার জন্য।
সনমান্দী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ভ্যান গাড়ির মাধ্যমে নতুন কাপড় ও নগদ অর্থ আওয়ামীলীগের নেতা কর্মীদেরকে সাথে নিয়ে ৫০০০ হাজার পরিবারের মাঝে বিতরণ করে ।
এসময় উপস্থিত ছিল,নারায়ণগজ্ঞ জেলা ছাএ লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সোয়ান মোল্লা, নারায়ণগঞ্জ জেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদে’র সাধারণ সম্পাদক আবুল ফয়েজ শিপন, সাংগঠনিক সম্পাদক আবু কাউসার আহমেদ, সনমান্দি ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বজলুর রহমান, আওয়ামী লীগ নেতা আনোয়ার প্রমূখ।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More