বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর নির্দেশনায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গরীব ও হতদরিদ্র এক হাজার পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে গরীব ও হতদরিদ্র এক হাজার পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এবং গাজী গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা’র নির্দেশনায় রবিবার (৯ মে) দুপুরে উপজেলার যাত্রামুড়া এলাকায় লায়ন মোজাম্মেল হক ভূঁইয়া কারিগরি স্কুল এন্ড কলেজে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন, তারাবো পৌরসভা যুবলীগ নেতা তারিকুল ইসলাম ভুঁইয়া শাকিল।
এ সময়, তারাবো পৌরসভা যুবলীগ নেতা তারিকুল ইসলাম ভুঁইয়া শাকিল বলেন, “আমরা প্রায়ই আমাদের চারপাশে অসহায় মানুষ দেখে থাকি। আমাদের সকলের যার যার সামর্থ্য অনুযায়ী এসকল মানুষের কল্যানে এগিয়ে আসা উচিৎ, আর তা বিবেচনায় রেখেই বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এবং গাজী গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা’র নির্দেশনায় এই ঈদ উপহার সামগ্রী বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করেছি। প্রকৃতপক্ষে, সবারই উচিৎ দেশের এইসকল অসহায় মানুষের পাশে দাড়ানো।”
এ সময়, শ্রমিকলীগ নেতা আমজাদ হোসেন ভুঁইয়া, আওয়ামীলীগ নেতা শামীম ভুঁইয়া, মোস্তফা ভুঁইয়া ও দিলু ভুঁইয়াসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
