মো.শাহেল মাহমুদ

করোনা সঙ্কট ও মাহে রমজান উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সদর ইউনিয়নের অসহায় ও কর্মহীন ২৬ হাজার পরিবারে উপহার সরূপ খাদ্য ও ঈদ সামগ্রী পৌছে দিয়েছেন আওয়ামীলীগ নেতা আনছর আলী।
শনিবার বিকালে উপজেলার দক্ষিনবাগ এলাকায় সাড়ে তিন’শ অসহায়ের মাঝে ঈদ সামগ্রী বিতরণের মাধ্যমে ২৬হাজার পরিবারের খাদ্য নিশ্চিত করেছেন এই নেতা।
এসময় উপস্থিথ ছিলেন, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নাঈম ভুইয়া, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুইয়া মাসুম, উপজেলা সদর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মোহন মিয়া, সেচ্ছাসেবকলীগের সভাপতি জিলানী ভান্ডারী, যুবলীগ নেতা নবী হোসেন, জয়নাল হাজারী প্রমুখ।
রূপগঞ্জ আওয়ামীলীগ নেতা আনছর আলী বলেন, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর নির্দেশনায় ব্যক্তিগত তহবিল থেকে করোনায় লকডাউনের শুরু থেকে এখন পর্যন্ত নিজস্ব তহবিল থেকে ২৬ হাজার পরিবারে খাদ্য সামগ্রী পৌছে দেয়া হয়েছে।
সদর ইউনিয়নে আলেম সমাজের শতাধিক লোকের মাঝে বিতরণ করা হয়েছে নগদ অর্থ। এছাড়া পারিবারিক যাকাতের টাকায় অসহায়দের সাবলম্বি করতে এক’শ ছাগল, ২০টি গরু এবং ২০ সেলাই মেশিন বিতরণ করা করেছি। যতদিন মানুষের দুর্ভোগ, সঙ্কট আর অসহায়ত্ব থাকবে আমি তাদের পাশে থেকে কাজ করবো ইনশাআল্লাহ।
