দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

রূপগঞ্জে হিজড়া সম্প্রদায়ের মাঝে নগদ অর্থ প্রদান

0 127

Get real time updates directly on you device, subscribe now.

মো.শাহেল মাহমুদ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু’র পক্ষ থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে হিজড়া (তৃতীয় লিঙ্গ) সম্প্রদায়ের মাঝে ঈদ উপহার সরূপ নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে।

- Advertisement -

শনিবার বিকালে উপজেলার তারাব রূপসী এলাকায় এই সহায়তা প্রদান করেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি ও তারাব পৌর যুবদলের আহবায়ক মো.আফজাল কবির। এসময় উপজেলার হিজড়া সম্প্রদায় নেত্রী চামেলী ও অন্তরার হাতে নগদ অর্থ তুলে দেয়া হয়।

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি ও তারাব পৌর যুবদলের আহবায়ক মো.আফজাল কবির বলেন, করোনা সঙ্কটে অসহায় কর্মহীন অনাহারী ও অর্ধহারী মানুষের মতই মানবেতর জীবন কাটাচ্ছে হিজড়া সম্প্রদায়ের লোকজন। সাম্প্রতিক দুর্যোগে তাদের কষ্ট লাগবে এবং ঈদের খুশি ভাগ করে নিতেই কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু’র পক্ষ থেকে তাদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছি।

এসময় উপস্থি ছিলেন, তারাব পৌর যুবদলের যুগ্ম আহবায়ক রুহুল আমিন, কাউছার আলম, আবু তাহের মিয়া, কুতুব উদ্দিন, আরিফ হোসেন, মনির হোসেন, বকুল মিয়া, সোহেল মিয়াসহ আরো অনেকে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More