রূপগঞ্জে ছাত্রদল কমিটিতে ত্যাগিদের মূল্যায়নের দাবীতে মানববন্ধন
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি‘র) রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের কমিটিতে অযোগ্য লোকদের স্থান দেয়ার গুঞ্জনে ফুসে ওঠেছে স্থানীয় ত্যাগী ছাত্রদল নেতাকর্মীরা।
তাই ত্যাগী মুল্যায়নের দাবীতে বুধবার সকালে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের ভুলতা ফ্লাইওভার এলাকায় মানববন্ধন করেছেন তারা এ সময় মানববন্ধনে অংশ নিয়ে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা হুশিয়ারী দিয়ে বলেন, প্রায় ২৪ বছর পর জেলা ছাত্রদল রূপগঞ্জ উপজেলা ছাত্রদল কমিটির অনুমোদন দিতে যাচ্ছেন। আর সেই কমিটিতে প্রভাব খাটাচ্ছে স্থানীয় বিএনপির কতিপয় প্রভাবশালী নেতা।
তারা আরো বলেন
যেসব ছাত্রদল নেতা নামধারীরা কখনো সক্রিয় ছিলো না তাদের কমিটিতে স্থান করে দিতে লবিং করছে। অথচ দীর্ঘ সময় ধরে দলের জন্য নিবেদিত সুলতান মাহমুদ তার ২৬ বছর বয়সে দলীয় কর্মসূচি পালন করতে যেয়ে ৪টি রাজনৈতিক মামলার আসামী হয়েছে। তাকে অবমুল্যায়নের চেষ্টা করা হচ্ছে যা আমরা মেনে নেব না।
মানববন্ধনে বক্তারা আরো বলেন, দীর্ঘ সময় কমিটি ছাড়াই উপজেলা ছাত্রদলের হাল ধরেন আবু মোহাম্মদ মাসুম, সুলতান মাহমুদ, আজিম সরকার, মেহেদী হাসান রিপন ও ওমর ফারুকসহ একাধিক গ্রুপ। তারা দলীয় কর্মসূচী পালন করতে যেয়ে নাশকতার নামে রাজনৈতিক মামলার শিকার হন । এভাবে বিএনপির ডাকা হরতাল সফল করতে যেয়ে রূপসী, গাউছিয়ার একাধিকবার ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশের হামলা, মামলার শিকার হন।
এসব কাজে সঙ্গী ছিলেন সুলতান মাহমুদসহ একটি ত্যাগী ছাত্রদল নেতাকর্মী। দলীয় কর্মসূচী পালন করতে যেয়ে সরকার দলীয়দের ২৩টি বিভিন্ন অপরাধের নামে রাজনৈতিক মামলায় আটকে যান আবু মোহাম্মদ মাসুম। একই সময়ে ছাত্রদল নেতা সুলতান মাহমুদের নামে ৪২টি, আজিম সরকারের নামে ১৯টিসহ প্রতিটি ছাত্রদল নেতার নামে ১০টির অধিক মামলা ঝুলে যায়। শুধু তাই নয়, দল ক্ষমতায় না থাকলেও দলীয় কর্মসূচী পালনে এসব ছাত্রদলের নেতা কর্মীরা নিরলস রাজপথে কাজ করে আসছেন।
তবে বয়সভারে আবু মোহাম্মদ মাসুম ছাত্রদলে টিকে থাকতে না পারলেও স্থানীয়দের দাবী ত্যাগি, নির্যাতিত, অবদান বিবেচনায় সুলতান মাহমুদকে উপজেলা ছাত্রদলের দায়িত্ব দেয়ার দাবী জানান তারা। এতে আবু মোঃ মাসুমের নেতৃত্বে উপস্থিত ছিলেন আজিম সরকার, সুলতান মাহমুদ, মাসুদুর রহমান, ওমর ফারুক আপন, মেহেদি হাসান রিপন, আনিসুর রহমান শরীফ, জাহিদুল ইসলাম সোহাগ, কাজী শামিম, সজল মিয়া, শাহাদাত হোসেন, সুমন বেপারী প্রমূখ।
