দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের প্রথম মৃত্যু বার্ষিকী পালন

0 13

Get real time updates directly on you device, subscribe now.

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

রূপগঞ্জে প্রয়াত রাষ্ট্রপতি এইচ এম এরশাদের ১ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল। দলটির উপজেলার নেতারা উপস্থিত থেকে এ অনুষ্ঠান করেন।
হুসেইন মোহাম্মদ এরশাদ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আপ্রাণ চেষ্টা করে গেছেন, জাপা চেয়ারম্যান জিএম কাদের অনুষ্টানে বলেন।

প্রয়াত রাষ্টপতি হুসেইন মোহাম্মদ এরশাদ তিনি দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আপ্রাণ চেষ্টা করে গেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের (এমপি)।

আজ (১৭ জুলাই) শুক্রবার বিকালে রূপগঞ্জে উপজেলার কাঞ্চন পৌরসভার মায়ারবাড়ি এলাকায় প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে তার বক্তব্যে এসব কথা বলেন তিনি।

- Advertisement -

এসময় তিনি আরো বলেন, বিগত ৯ বছরের শাসনামলে দেশের বিভিন্ন বিষয়ে উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে তিনি আরো বলেন, হুসেইন মুহাম্মদ এরশাদ কখনো স্বৈরাচার ছিলেন না। তিনি সাধারন মানুষের মতামতকে প্রাধান্য দিয়েছিলেন। এ দেশের তৃণমূল উন্নয়নে ৫২ এর ভাষা শহীদ থেকে পরবর্তি ইসলাম ধর্মের মর্যাদা রক্ষা ও দেশের অবকাঠামো উন্নয়নে তার ভূমিকা চিরস্মরনীয়।

এ সময় বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় পার্টির মহসচীব ও বিরোধী দলীয় চীফ হুইপ মশিউর রহমান রাঙ্গা তার বক্তব্যে বলেন, একজন নির্লজ্জ স্বাস্থ্যমন্ত্রী দায়িত্বে থেকে এ মহামারী করোনার সময় দেশকে রসাতলে নিয়ে যাচ্ছেন। স্বাস্থ্যমন্ত্রীকে ঝাটাপেটা করে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া উচিত। স্বাস্থ্যমন্ত্রী মানুষের স্বাস্থ্য তো দূরের কথা তিনি নিজের স্বাস্থ্য ছাড়া আর কারো স্বাস্থ্য ভাল করতে পারেনি।

এছাড়া লুটপাটের রাজত্ব করেছে স্বাস্থ্য মন্ত্রনালয়। শুধু তাই নয়, প্রধান মন্ত্রী নিজেই সংসদে দাড়িয়ে বলেছেন, ওনাকে ছাড়া সবাইকে টাকায় কেনা যায়। তাই বলা চলে বেশির ভাগ মন্ত্রীই অথর্ব , অযোগ্য। অবিলম্বে দেশের উন্নয়নের জন্য জাতীয় পার্টিকে ক্ষমতায় নিয়ে আসতে হবে। প্রান্তিক উন্নয়নের মর্ম কেবল জাতীয় পার্টিই বুঝে।

এ সময় দোয়া মাহফিলে নারায়ণঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি মীর আনোয়ার হোসেনের সভাপতিতে আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম, জিএম কাদেরের উপদেষ্টা মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, তথ্য বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু প্রমূখ।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More