দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

রূপগঞ্জে বসুন্ধরা ও রংধনু গ্রুপের যৌথ উদ্যোগে ঈদের খাদ্য সহায়তা

0 7

Get real time updates directly on you device, subscribe now.

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

- Advertisement -

বসুন্ধরা ও রংধনু গ্রুপের যৌথ উদ্যোগে পবিত্র ইদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩০ হাজার দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী সহায়তা প্রদানের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার কাঞ্চন ও মুড়াপাড়া বাজার এলাকায় খাদ্য সামগ্রী সহায়তা প্রদান শুরু করা হয়।
উদ্বোধনকালে রংধনু গ্রæপের চেয়ারম্যান চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম বলেছেন, রংধনু গ্রæপ যতোদিন রয়েছে ততোদিন রূপগঞ্জের একটি পরিবারও অনাহারে থাকবে না। মহামারী করোনায় কর্মহীন যে কোন মানুষ নির্দিধায় আমার কাছে আসলে আমি সাধ্যানুযায়ী আপনাদের পাশে থাকবো। প্রধানমন্ত্রীর জনবান্ধব কর্মসূচির আওতায় রংধনু পরিবারের পক্ষ থেকে অসহায় ও দরিদ্র পরিবার পেয়েছেন রংধনু গ্রæপের জনবান্ধব গাড়ির সেবা।
নারায়ণগঞ্জের জেলা পরিষদের সদস্য মিজানুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় এতে উপস্থিত ছিলেন,রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শাজাহান ভুইয়া, কাঞ্চন পৌরসভার মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর, কেন্দ্রীয় যুবলীগের শ্রম ও কর্মসংস্থান সম্পাদক লায়ন শাহিন মালুম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হাফিজুর রহমান ভুইয়া সজিব, আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম, এডভোকেট আব্দুল আউয়াল, উপজেলা যুবলীগ নেতা আব্দুল আউয়াল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক মিলন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাছুম চৌধুরী অপু, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম খোকন, ছাত্রলীগ নেতা লুৎফর রহমান মুন্না, আশফাকুল ইসলাম তুষার, আশরাফুল হক জেমিন, সেচ্ছাসেবকলীগ নেতা মহিউদ্দিন, মহিলালীগ নেতা স্বপ্না আক্তার, ইয়াছমীন আক্তান প্রমুখ।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More