দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

রূপগঞ্জে বাস চাপায় সিএনজি চালক নিহত, আহত ২

0 35

Get real time updates directly on you device, subscribe now.

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ

- Advertisement -

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বেপরোয়া গতির মেঘলা বাসের চাপায় সিএনজি চালক আক্তার হোসেন (৬১) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সিএনজি যাত্রী মাসুদ আলম ও তার স্ত্রী মৌসুমি আক্তার গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৯ এপ্রিল) উপজেলার তারাব পৌরসভার মৈকুলী এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত সিএনজি চালক নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার কাঁচপুর উত্তর পাড়া এলাকার মৃত সাইজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় নিহতের ছেলে তরিকুল ইসলাম বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা করেন।

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, শনিবার সকালে তারাব পৌরসভার মৈকুলী এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে বেপরোয়া গতির মেঘলা বাস একটি সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালক আক্তার হোসেন মৃত্যুবরন করেন। সে সময় গাড়িতে থাকা যাত্রী মাসুদ আলম ও তার স্ত্রী মৌসুমি আক্তার গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে স্থানীয় প্রাইভেট হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এ ঘটনায় নিহতের ছেলে তরিকুল ইসলাম বাদী হয়ে রূপগঞ্জ থানায় অজ্ঞাত চালক ও হেলপারকে আসামি করে একটি মামলা করেন। ঘাতক বাস, চালক, হেলপার কাউকেই আটক করা যায়নি। খুব দ্রুতই তাদেরকে গ্রেপ্তারে আমাদের কাজ চলছে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More