নিজস্ব প্রতিবেদক, অফিসঃ
প্রতিদিন করোনা ভাইরাসের থাবায় আক্রান্ত হচ্ছেন। পরিক্ষা যত বেশি হচ্ছে, আক্রান্তর সংখ্যাও লম্বা হচ্ছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাঈদ আল মামুনের সাথে “দৈনিক জাগো বাংলাদেশ“কথা হলে তিনি বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জে করোনা আক্রান্ত হয়ে করিম হাজী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এছাড়া আরো ২৭ জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
নিহত করিম হাজী গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিল।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাঈদ আল মামুন জানান, করিম হাজী করোনা পজিটিভ হওয়ার পর তিনি বাড়িতে থেকেই চিকিৎসাসেবা নিচ্ছিলেন।
গত বুধবার রাতে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মোট ১৩১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যারে মাঝে ২৭ জনের করোনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসে। এছাড়া করোনা আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪৯৬ জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৫ জন।
