আলমগীর হোসেন প্লাবন
বিসিএস এর ৩০তম ব্যাচের নববর্ষে পদার্পণ উপলক্ষে ওই ব্যাচের উজ্জ্বল নক্ষত্র সোনারগাঁ উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার মোঃ সাইদুল ইসলামকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ)সংসদ সদস্য ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা।
বুধবার (৩ জুন) রাতে এমপি খোকার পক্ষে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাইম ইকবাল উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুল ইসলামকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুল ইসলাম মাননীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকাকে আন্তরিক ধন্যবাদ জানান।
