কুমিল্লার চৌদ্দগ্রামে রবিবার সহযোগীসহ যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট গ্রেফতার হওয়ার পর দিনভর তার কাকরাইলের অফিস ও দুই বাসায় অভিযান চালায় র্যাব।
রবিবার সন্ধ্যা ৭টার দিকে সম্রাটকে তার কার্যালয় থেকে বের করে নিয়ে যাওয়ার সময় তাকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন তার অর্ধশতাধিক কর্মী সমর্থক। ‘সম্রাট ভাইয়ের গ্রেফতার মানি না মানবো না’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের। তবে র্যাব পরিবেষ্টিত সম্রাটের কাছাকাছি তাদের ভিড়তে দেয়নি রমনা থানা পুলিশ। পুলিশ এসময় লাঠিচার্জ করে তাদের এনবিআর ভবনের দিকে সরিয়ে দেয়।
