
ছবি: সংগৃহীত
চলে গেলেন নায়ক, মুক্তিযোদ্ধা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক।
সোমবার সকাল সাড়ে ৮টায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
দীর্ঘদিন সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন ফারুক।
মঙ্গলবার ভোরের ফ্লাইটে অভিনেতা ফারুকের লাশ ঢাকায় আনা হবে।
উল্লেখ্য, এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় আসেন নায়ক ফারুক।
অভিনয়ের জন্য ১৯৭৫ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি।
সূত্র- ইউএনবি
