সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
আগামীকাল রোববার সরকারীভাবে মার্কেট ও শপিং মল সরকারী নির্দেশনা মেনে চলার কথা থাকলেও সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোডের বৃহৎ সুপার মার্কেট ও শপিংমল ঈদুল ফিতরের আগে আর খুলছেনা।
আজ (৯মে) শনিবার হাজী আহসান উল্যাহ সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি শফিকুর রহমান হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহন করেন। তবে সকল মার্কেটের নেতৃবৃন্দ এক বৈঠকের সিদ্ধান্তের মাধ্যমে চুরান্ত সিদ্ধান্ত নেন।
উপস্থিত মালিক সমিতির নেতারা বলেন, দেশের বৃহত্তর স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সভায় জানানো হয়। তারা আরও বলেন, করোনা পরিস্থিতির উন্নতিকল্পে ঈদ পরবর্তী সুপার মার্কেট ও শপিংমল খোলা হবে বলে জানানো হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন চাঁন সুপার মার্কেটের সভাপতি নাজির হোসেন,ইউ,এস, শপিং সেন্টারের সভাপতি আবুল কালাম, কাসসাফ শপিং সেন্টারের সভাপতি ফজলে খোদা,হাজী নেকবর আরী সুপার মার্কেটের সভাপতি মোঃ জাগন আলী এবং যুগান্তরের সাংবাদিক এহাই মিলনসহ মার্কেটের অন্যান্য নেতৃবৃন্দ এবং অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
