দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

সোনারগাঁয়ে করোনার ছোবলে ২৩৮

0 9

Get real time updates directly on you device, subscribe now.

আলমগীর হোসেন প্লাবনঃ

নারায়নগঞ্জের সোনারগাঁয়ে একজন তিন বছরের ছেলে শিশুসহ বিভিন্ন বয়সের ২৪জন নারী-পুরুষ নতুন ২৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে সোনারগাঁয়ে ২৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ৮জনের মৃত্যু হয়েছে।

- Advertisement -

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা বুধবার (৩জুন) দুপুরে তিনি এ তথ্য নিশ্চিত করেন। গত ২৪ ঘন্টায় ৭৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে ২৫ জনের করোনা আক্রান্ত পাওয়া যায়। তাদের মধ্যে প্রাপ্ত বয়স্ক পুরুষ, নারী ও শিশু রয়েছে।

তিনি আরও জানান, সোনারগাঁয়ে মোট করোনায় আক্রান্ত সংখ্যা ২৩৮ জন, সুস্থ হয়েছেন ৯২ জন। উপসর্গ নিয়ে মৃত্যু বরন করছেন ৮ জন।

সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইদুল ইসলাম বলেন, সোনারগাঁয়ে দিন দিন করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ব্যক্তি সচেতনতা না থাকা ও অবাধে চলাফেরা করার কারনে আক্রান্ত হচ্ছে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More