একদিন থেমে যাবে
নিভে যাইবে সব।
কত রকম হৈচৈ
হাজারো কলরব।
তুমি ছিলে, তুমি নেই
ভেব দেখ একবার,
তবে কেন মানুষ মানুষে
এত বিষোদগার ?
স্বার্থের মাঝে ডুবে সবে
স্বার্থই হলো কাল।
কে কাকে মেরে খাবে,
তাইতো এই হাল।
ভাই ভাই দলাদলি
বিভক্ত সব জায়গায়।
হাজারো চেষ্টায়
সততা পাওয়া দায়।
টাকার মোহে হচ্ছে খুন
কোথাও আবার ধর্ষণ,
জীবন প্রদীপ যাবে নিভে
হয়তো বেঁচে আর কিছুক্ষণ।
নানান কাজের গ্যাড়াকলে
সময় গেছে থেমে,
একদিন ঠিকই থেমে যাবে
ধরবে যেদিন যমে।
মোয়াজ্জেম বিন আউয়াল লেখক ও সাংবাদিক।
