সোনারগাঁ প্রতিনিধি
মদনপুর-জয়দেবপুর (ঢাকা বাইপাস) সড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বস্তল এলাকায় ট্রাকের ধাক্কায় শাহজালাল মৃধা (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। শনিবার (৪ জুলা) সন্ধ্যায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত শাহজালাল মৃধা উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী গ্রামের ইদ্রিস আলী মৃধার ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাচঁপুর হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন জানান, ঢাকা বাইপাস সড়কের বস্তল এলাকায় শনিবার সন্ধ্যায় শাহজালাল মৃধা ঢাকা থেকে বাড়ি ফেরার পথে বিপরিতগামী একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন। নিহতের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত শাহজালাল মৃধা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
