দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

রূপগঞ্জের আলোচিত স্কুল ছাত্রী প্রিয়াঙ্কা হত্যা মামলার যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার।

0 25

Get real time updates directly on you device, subscribe now.

ডেস্ক রিপোর্টঃ-

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্কুল শিক্ষার্থী প্রিয়াঙ্কা হত্যা মামলার যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামি হাছান মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব ১১। বুধবার (০৯ জানুয়ারি) ভোরে জেলার সোনারগাঁও কাঁচপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হাছান মিয়া উপজেলার তারাব পৌরসভার বরাবো এলাকার ফজলুল হকের ছেলে।

- Advertisement -

র‍্যাব ১১ এডি সামস বলেন, ২০১৭ সালের ৬ নবেম্বর তারাব পৌরসভার বরাবো হাজী আয়েত আলী উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী প্রিয়াঙ্কাকে হত্যা করা হয়। এরপর নিহতের বাবা মহিউদ্দিন বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেন। গত ৫ নভেম্বর জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেসমিন আক্তার হাছান মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। দীর্ঘদিন হাছান মিয়া পলাতক ছিলো। গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁও উপজেলার কাঁচপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে রূপগঞ্জ থানায় প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিয়াকত আলী বলেন, গ্রেপ্তারকৃতকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More