দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

0 1,251

Get real time updates directly on you device, subscribe now.

দৌলতপুর হাসপাতালে তথ্য সংগ্রহ কালে নার্সের পরিবারের লোকের হামলায় ৪ সাংবাদিক আহত

খন্দকার জালাল উদ্দীন, দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সদের অনিয়ম দূর্নীতির তথ্য সংগ্রের জন্য শুক্রবার দুপুরে সাংবাদিকরা হাসপাতালে গেলে নার্সের পরিবারের লোকজন হামলা চালাদৌলতপুর হাসপাতালে তথ্য সংগ্রহ কালে নার্সের পরিবারের লোকের হামলায়। এতে ৪ সাংবাদিক আহত হয়ছেনে।

আহত সাংবাদিকরা জানান, হাসপাতালরে নার্স বেবি প্রতিনিয়ত কর্মে অনিয়ম, ডিউটিতে ফাঁকি দেয় ও রুগিদের সাথে খারাপ ব্যবহার করে। এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে সংবাদ সংগ্রহে গেলে নার্স বেবি সাংবাদিকদের উপর হামলা চালানো জন্য লাঠি নিয়ে তেড়ে আসে।
ভিডিওসহ ছবি না তোলার জন্য হুমকি প্রধান করেন।
সাংবাকিরা তাদের তথ্য সংগ্রহের কাজ করলে ক্যামেরার উপর হামলা চালায়।

- Advertisement -

বিষয়টি দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টি.এইচ.ও তৌহিদুল হাসান তুহিন কে জানালে তিনি আবাসিক মেডিকেল অফিসার সামছুল আরেফিনকে পাঠান। দুপুর অনুমানিক ২ টা ৩০ মিনিটে হাসপাতাল গেটে সামছুল আরেফিনের সাথে কথা বলার সময় আহসান হাবীব কালু ডাক্তারের নেতৃত্বে বহিরাগত ক্যাডার বাহিনী সাংবাদিকদের উপর হামলা চালায়। এ সময় সাংবাদিক তুহিন, রনি আহমেদ,আছানুল হক, মিজানুর রহমান আহত হয় ও তাদের ক্যামেরা ক্ষতি গ্রস্থ হয়।

এ ব্যাপারে দৌলতপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More