৩৬ বছর পর বিশ্বকাপ জয়ের আনন্দ নিয়ে কাতার থেকে আর্জেন্টিনায় পাড়ি দেয় লিওনেল মেসিরা। তাদের বরণ করার জন্য রাস্তায় জড়ো হয় হাজার হাজার সমর্থক। আলবিসেলেস্তেদের অভ্যর্থনা জানানো হয় ছাদখোলা বাসে। সেখানেই ঘটে বিপত্তি। সমর্থকদের অভ্যর্থনা গ্রহণকালে বড় দুর্ঘনার মুখোমুখি হতে যাচ্ছিলেন মেসিরা। তবে তাৎক্ষণিক প্রচেষ্টায় এ যাত্রায় বেঁচে যায় বিশ্বচ্যাম্পিয়ন দলের সদস্যরা।

তিন যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে কাতার থেকে স্বপ্নের ট্রফি নিয়ে মঙ্গলবার (২০ ডিসেম্বর) নিজ দেশে পা রাখে লিওনেল মেসিরা। তৃতীয় বিশ্বকাপ ঘরে তোলার উৎসবে মুখর আর্জেন্টিনা। রাজধানী বুয়েন্স আয়ার্সে জনস্রোত। মেসিদের বরণ করতে আগে থেকেই সেখানে উপস্থিত ছাদখোলা বাস। বিমানবন্দর থেকে নেমে টারমাকে অপেক্ষমাণ সে ছাদখোলা বাসে ছড়েই শহর প্রদক্ষিণ করেছেন বিশ্বচ্যাম্পিয়ন দলের সদস্যরা।
