দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

ডেমরায় ফিটনেসবিহীন যানবাহনে ট্রাফিকের অভিযান

0 72

Get real time updates directly on you device, subscribe now.

ডেমরা প্রতিনিধি
ডেমরায় ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে রামপুরা ট্রাফিক জোন। রামপুরা ট্রাফিক জোনের টিআই বিপ্লব ভৌমিকের সঞ্চালনায় বুধবার সকালে ষ্টাফ কোয়ার্টার বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এতে একযোগে অংশগ্রহন করে নেতৃত্ব দেন ট্রাফিক পূর্ব বিভাগের মতিঝিল জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তারেক আহম্মেদ ও রামপুরা ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবির। এ সময় ত্রæটিপূর্ন ও ফিটনেসবিহীন ২৫ টি যানবাহনের বিরুদ্ধে মামলা,৩৫ টি গাড়ী রেকারিং ও ২টি গাড়ী ডাম্পিংয়ে পাঠানো হয়। এছাড়াও পথচারীদের সচেতন করে তুলতে জনসচেতনতামূলক ট্রাফিক লিফলেট বিতরণ করা হয়েছে।

- Advertisement -

    অভিযানে টিআই বিপ্লব ভৌমিক বলেন, সড়কে আনাকাঙ্খিত দূর্ঘটনা রোধকল্পে রামপুরা ট্রাফিক জোন প্রতিনিয়ত এ ধরনের অভিযানসহ বিভিন্ন কর্মসূচী পরিচালনা করে আসছে। ত্রæটিপূর্ন যানবাহন ও অদক্ষ চালকদের বেপরোয়াপনায় সড়কে অধিকাংশ দূর্ঘটনা ঘটে। তাই প্রতিটি অভিযানে লাইসেন্সবিহীন চালক ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে থাকে রামপুরা ট্রাফিক জোন। সড়কে নিরাপত্তা ফিরেয়ে আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More