দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে——পাট ও বস্ত্রমন্ত্রী

0 49

Get real time updates directly on you device, subscribe now.

রূপগঞ্জ প্রতিনিধি

বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে। মাদক, জুয়া, ক্যাসিসেনাসহ অপরাধমুলক কর্মকান্ড থেকে বিরত থেকে সবাইকে সুপথে থাকতে হবে। তাহলেই ২০৪১ সালে আগেই বাংলাদেশ উন্নত দেশে রূপান্তর হবে। রূপগঞ্জ উপজেলার ভুলতা ফ্লাইওভার ও শীতলক্ষা সেতু মেগা প্রজেক্ট। এসকল উন্নয়ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই সম্ভব হয়েছে পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেছেন।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ”শুভ দিনে সোনারবাংলার স্বপ্ন কথা” শ্লোগানকে সামনে রেখে এ সরকারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে এক মাস ব্যপী আলোকচিত্র প্রদর্শণী উদ্বোধন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন পালন উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

- Advertisement -

এসময় মন্ত্রী গাজী আরো বলেন, মুড়াপাড়া রূপগঞ্জ প্রেসক্লাব থেকে উপজেলা পরিষদ পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ছবি দেখে তিনি মুগ্ধ। এ অন্যন্য উদ্যোগের জন্য মন্ত্রী উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমকে ধন্যবাদ জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ জসিম উদ্দিন, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শাহজাহান ভুইয়া, সহকারী কমিশনার (ভুমি) তরিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আলম নিলা, মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ আলমাছ প্রমুখ।

ইউএনও মমতাজ বেগম বলেন, মঠেরঘাট থেকে উপজেলা পরিষদ পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে রাস্তার দুই পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড নিয়ে আলোকচিত্র প্রদর্শণীর আয়োজন করা হয়েছে। ”শুভ দিনে সোনারবাংলার স্বপ্ন কথা” শ্লোগান নিয়ে এ প্রদর্শণী চলবে মাস ব্যপী। প্রদর্শণী পরিদর্শণ করার জন্য সকলের প্রতি আহবান জানালো হলো।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More