_এস আলম
চারিদিকে করে হৈ চৈ
দেশের পিঁয়াজ গেল কই
হাকিম সাহেবের মেয়ের বিয়ে
পিঁয়াজ কিনে ভারত গিয়ে ।
বড্ড চিন্তায় পড়ছে রাজা
পিঁয়াজ খেলে দিবে সাজা
দেশের চাষি বেজায় খুশি
পিঁয়াজ রেখে খাও ওশি ।
জনমনে বাড়ছে আতঙ্ক
পিঁয়াজ আছে অসংখ্য
কিনতে গেলে দাম বেশি
ক্রেতার মনে নেই খুশি ।
পিঁয়াজ নিয়ে অনেক কথা
বিভিন্ন জনে কয় যথা
পিঁয়াজ না খেলে এমন কি
মরবে নাকি কারো জি ।
রাজা বলে শুনো ভাই
চিন্তার কোন কারণ নাই
নতুন পিঁয়াজ দেশে হলে
উৎসব করে খেয়ো সবে ।
চাষি বলে শুনুন রাজা
আমরা সবাই দেশের প্রজা
কৃষক মেরে দেশের পিরিতি
নেই আপনার কোন নীতি ।
রাগের মাথায় বলেন রাজা
দিবো আমি তাদের সাজা
উজির তুমি বাহির করো
খুঁজে খুঁজে তাদের ধরো ।
কালোবাজারি ওরে হুশিয়ার
জনগণ হও হাতিয়ার
যে পণ্যের হয় দাম বেশি
কেউ কিনোনা দিবানিশি ।
পিঁয়াজ পণ্য ঔষধ নয়
তবে কেন মনে ভয়
চাষ করো হে চাষী ভাই
দেশি পিঁয়াজ খেতে চাই ।
