দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

নরসিংদীতে আবরার ফাহাদ এর গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত

0 59

Get real time updates directly on you device, subscribe now.

নরসিংদী প্রতিনিধি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ফাহাদ এর গায়েবানা জানাজার নামাজ নরসিংদীতে অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ৮ অক্টোবর বিকেলে নরসিংদী সরকারি কলেজ মাঠে এ জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

নরসিংদী সরকারি কলেজ মসজিদের মোয়াজ্জেন বেলাল হোসেন আরিফী এ নামাজের ইমাম ছিলেন। নরসিংদী সরকারী কলেজের ছাত্র,শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

- Advertisement -

জানাজার নামাজের আগে কয়েকজন বক্তব্যে বলেন, প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে আবরার ফাহাদের হত্যাকারীদের ফাঁসি দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সচেতন ও মানবিক নরসিংদীবাসীর আহ্বায়ক এইচ আর অনিক। পরে আবরার ফাহাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

উল্লেখ্য গত রবিবার ৬ অক্টোবর দিবাগত মধ্যরাতে বুয়েটের সাধারণ ছাত্র ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবরারকে শেরেবাংলা হলের দ্বিতীয় তলা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান‌।

সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আবরার হত্যাকাণ্ডে জড়িত হিসেবে শনাক্ত করে বুয়েটের ৯ জন ছাত্রলীগ নেতাকে পুলিশ আটক করেছে। এছাড়া বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সহ-সভাপতিসহ কমিটির ১১ জন নেতাকে বহিষ্কার করা হয়েছে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More